মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু, শোকস্তব্ধ দুই গ্রাম

গোপালগঞ্জের বেদগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা ও ঘোলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে দুজন ওই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তাদের পরিবার ও এলাকাবাসী গভীর শোক ও কান্নায় ভেঙে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।

নিহতদের মধ্যে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মেহেদি হাসান (শহিদ) এবং বাদামতলা গ্রামের শায়োন ঢালী রয়েছেন। নিহত শায়োন ঢালীর চাচা উত্তম ঢালী জানান, শায়োন ও তার বন্ধু মেহেদি হাসান মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কদমবাড়ী পাগলের মেলায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. কামরুজ্জামান স্বাধীন ফকির এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি জানান, নিহত দুই তরুণের মরদেহ সন্ধ্যায় বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। রাত ৯টার দিকে শায়োন ঢালীর দাফন সম্পন্ন হয়। অন্যদিকে, মেহেদি হাসানের (শহিদ) জানাজা এশার নামাজের পর ঘোলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ তুলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু, শোকস্তব্ধ দুই গ্রাম

আপডেট সময় : ০২:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬