মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনের আদলে এই নির্বাচনেও পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা, ইভিএম ব্যবহার না করা, পোস্টাল ভোটিং ব্যবস্থা বাতিল, প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধি এবং দলীয় প্রতীকের বদলে নির্দলীয়ভাবে ভোট আয়োজনের মতো একগুচ্ছ সংস্কার আনার পরিকল্পনা করছে সাংবিধানিক সংস্থাটি।

বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে, নির্বাচন কমিশন বর্ষা মৌসুম বিবেচনা করে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে ভোট আয়োজন করতে আগ্রহী। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বর্ষাকালে দেশের অনেক এলাকায় নির্বাচন করা কঠিন হবে, তাই নভেম্বরের আগে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম।

কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে, আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের পদ্ধতিগত দিকগুলোর চেয়ে নির্বাচনকে কীভাবে আরও সুষ্ঠু ও অবাধ করা যায়, সেদিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Einzigartige Angebote und nvcasino-deutschland.com.de für ein modernes Spielerlebnis

স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত নির্বাচন কমিশনের

আপডেট সময় : ১০:১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬