ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চামড়া পাচার ও অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির কঠোর সতর্কতা

পবিত্র ঈদুল আজহার দিনেও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অবৈধ পুশইন ঠেকানো এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিবি জানিয়েছে, পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েকদিন সীমান্তে কঠোর নজরদারি ও সতর্ক অবস্থা জারি থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারে সক্রিয় হয়ে ওঠে চোরাকারবারিরা।

বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, অবৈধভাবে যেন ভারত থেকে কেউ প্রবেশ করতে না পারে এবং কোরবানির পশুর চামড়া পাচার, মাদকসহ অন্যান্য পণ্য চোরাচালান রোধে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে। এ জন্য ঈদের দিনেও বিরামহীনভাবে কাজ করছেন বিজিবি সদস্যরা। মূলত মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা যায়, সেজন্য বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রাও যেন নির্বিঘ্ন হয়, সেজন্য ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার, দুর্ঘটনার ধারণা বিজিবির

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চামড়া পাচার ও অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির কঠোর সতর্কতা

আপডেট সময় : ০৫:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬