ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুপুর থেকেই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
মিরপুর, শান্তিনগর, ধানমন্ডি, লালবাগসহ বিভিন্ন এলাকায় পিকআপভ্যান ও ঠেলাগাড়ির মাধ্যমে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করে দ্রুত ডাম্পিং ট্রাকে নেওয়া হচ্ছে। দুর্গন্ধ ও পরিবেশ দূষণ এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, নগরী পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছেন। পাশাপাশি কার্যক্রম তদারকিতে সিটি করপোরেশনের কর্মকর্তারাও বিভিন্ন এলাকায় উপস্থিত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের বছরের তুলনায় এবার অনেক দ্রুতগতিতে কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে। এতে নগরবাসীর ভোগান্তিও তুলনামূলক কম হচ্ছে।
রিপোর্টারের নাম 
























