ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাতীয় ঈদগাহে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

দেশের প্রধান ঈদ জামাত শেষে জাতীয় ঈদগাহ ময়দানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক এই মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের সরকার প্রধানের জন্য হিম্মত ও শক্তি দানের দোয়াও করেন।

মোনাজাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন। মুসলিম উম্মাহর জন্য সালাত, কোরবানি ও হজ্বযাত্রীদের দোয়া কবুল করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

খতিব তার বক্তব্যে কোরবানির শিক্ষা ব্যক্তি ও জাতীয় জীবনে প্রতিফলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমদের নিরাপত্তা ও হেফাজতে থাকার জন্য দোয়া করেন এবং বাংলাদেশের ওপর আল্লাহর অশেষ রহমত বর্ষণের কামনা জানান। যারা কোরবানি দিতে পারেননি, তাদের প্রতি খেয়াল রাখার আহ্বানও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার, দুর্ঘটনার ধারণা বিজিবির

জাতীয় ঈদগাহে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

আপডেট সময় : ০২:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬