ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে তিনি তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বনানী সামরিক কবরস্থানে যান।

এর আগে, প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এরপর তিনি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। নিহতদের অধিকাংশই বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার, দুর্ঘটনার ধারণা বিজিবির

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০২:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬