ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

হামে আক্রান্ত ও মৃত্যু: উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা ব্যবস্থাকে আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন মঙ্গলবার হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যান ১০ জন, এবং সোমবার মারা গেছেন ১৭ জন। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৪৭২ জন মারা গেছেন। এছাড়া, পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ শিশু, এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

হামে আক্রান্ত ও মৃত্যু: উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে

আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬