রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সপ্তম তলা থেকে নিচে পড়ে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
বুধবার (২৭ মে) বিকেলে শপিং মলের ভেতরে শত শত মানুষের সামনে এই ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, উপর থেকে পড়ে যাওয়ার পর যুবকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
রিপোর্টারের নাম 




















