ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নাজমুল কারাগারে

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মো. মিজানুর রহমান আসামিকে আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তিনি পলাতক থাকার সম্ভাবনা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা জরুরি। আদালত আবেদন মঞ্জুর করে নাজমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার সন্ধ্যায় কালশী বস্তির একটি দোকানে স্থানীয় এক যুবকের সঙ্গে ঝগড়া হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই যুবক আগুন লাগানোর হুমকি দিয়েছিল। এরপর বস্তিতে আগুন লাগলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নাজমুল কারাগারে

আপডেট সময় : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬