ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নতুন সরকারের প্রথম ১০০ দিন: পুনর্গঠনের বার্তা নাকি প্রত্যাশার চাপ?

ক্ষমতায় আসার পর যেকোনো সরকারের প্রথম ১০০ দিনকে রাজনৈতিক বার্তা, প্রশাসনিক অগ্রাধিকার এবং অর্থনৈতিক দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের বর্তমান সরকারও এই প্রচলিত বাস্তবতার বাইরে নয়। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রায় সাড়ে তিন মাসে সরকার যে কর্মসূচি, নীতি ও উদ্যোগ সামনে এনেছে, তাতে স্পষ্টভাবে উঠে এসেছে যে রাষ্ট্রকে কেবল প্রশাসনিক কাঠামোয় নয়, বরং অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও বিনিয়োগ পরিবেশের দিক থেকেও পুনর্গঠনের চেষ্টা চলছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা, বিনিয়োগ স্থবিরতা, জ্বালানি সংকট এবং কর্মসংস্থানের চাপের মধ্যে ছিল। নতুন সরকার তাই একদিকে সামাজিক নিরাপত্তা বাড়ানোর পথে হাঁটছে, অপরদিকে শিল্প ও উৎপাদন খাতকে সচল করতে বড় আকারের আর্থিক সহায়তা ও অবকাঠামোগত উদ্যোগ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি যে বিষয়টি দৃশ্যমান হয়েছে তা হলো—রাষ্ট্র পরিচালনায় একটি “সক্রিয় হস্তক্ষেপমূলক অর্থনৈতিক মডেল” প্রতিষ্ঠার চেষ্টা। যেখানে সরকার সরাসরি নগদ সহায়তা, প্রণোদনা, অবকাঠামো বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে চাঙা করতে চাইছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব আহরণ, ব্যাংক খাতের সংকট, বিনিয়োগ স্থবিরতা এবং কর্মসংস্থানের অভাব মোকাবিলা করা। এর পাশাপাশি আন্তর্জাতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবও সরকারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন দুর্বলতা নতুন সরকারকে সামাল দিতে হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জ্বালানি নিরাপত্তা নিয়েও সরকারকে নতুন করে পরিকল্পনা করতে হয়েছে। ফলে সরকারের প্রথম ১০০ দিনের বড় একটি অংশ আগের সমস্যাগুলো ব্যবস্থাপনায় ব্যয় হয়েছে। তবে এই সময়ে ইতিবাচক দিক হিসেবে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহকে উল্লেখ করা যায়, যা অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। সরকার ক্ষমতায় এসে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনীতিতে গতি আনার চেষ্টা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

নতুন সরকারের প্রথম ১০০ দিন: পুনর্গঠনের বার্তা নাকি প্রত্যাশার চাপ?

আপডেট সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬