ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নবীগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আফরোজ মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক আফরোজ মিয়া ওই উপজেলার বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে স্কুলছাত্রীটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে আফরোজ মিয়া ও তার এক সহযোগী শিশুটির মুখে গামছা বেঁধে জোরপূর্বক পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরদিন ভুক্তভোগী শিশুটিকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক থাকা আফরোজ মিয়াকে সোমবার রাতে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার দিগম্বর বাজারে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ধরে ফেলে। পরে তাকে বড়চর বাজারে নিয়ে আসা হলে শত শত মানুষ তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নবীগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত আটক

আপডেট সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬