ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ইয়াবা ও ধারালো অস্ত্রসহ সবুজবাগে গ্রেপ্তার ২

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি ধারালো ছোরাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক হোসেন (৩০) এবং মো. আরিফ হোসেন (৩২)।

সোমবার (২৫ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সবুজবাগের দক্ষিণগাঁও শাহীবাগ বাজারের ওয়ালটন গলির প্রবেশমুখ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় সবুজবাগ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

ইয়াবা ও ধারালো অস্ত্রসহ সবুজবাগে গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬