ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

মুগদায় বিশেষ অভিযান: ১৬ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত

রাজধানীর মুগদা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপি জানিয়েছে, শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগ মুগদা থানাধীন কমলাপুর রেল স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ আরিফ হোসেন (১৮), মো. রাসেল (২২), মোহাম্মদ মাহফুজ (২০), মোহাম্মদ সাকিব (১৪), মোহাম্মদ আকাশ (২২), মোহাম্মদ রিপন হোসেন (২৭), মো. রাকিব শিকদার (২০), মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬), নূর মোহাম্মদ (৪৫), সাদ্দাম মিয়া (৩২), আব্দুল্লাহ আল মাহিম (২৮), মো. শাকিল (২৫), মোহাম্মদ ইমন খান (৩৫), গোলাম রাব্বানী (২২), মোহাম্মদ রানা (২৮) এবং মোহাম্মদ লাবিব ইসলাম বাবলু (২৮) রয়েছেন।

রাজধানীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

মুগদায় বিশেষ অভিযান: ১৬ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত

আপডেট সময় : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬