ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে অবৈধ মজুত থেকে ১২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে বাজারজাতের উদ্দেশে মজুত করা এক হাজার ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (২৫ মে) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় গত রবিবার (২৪ মে) পতেঙ্গা কোস্টগার্ড আউটপোস্টের একটি বিশেষ অভিযানে এই জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযানে ওই এলাকায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ ৮ হাজার টাকা মূল্যের এক হাজার ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে গত ২২ মে পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশে ঘাটে তোলার সময় এক লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮০০ লিটার ভোজ্যতেল ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

চট্টগ্রামে অবৈধ মজুত থেকে ১২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ

আপডেট সময় : ০৪:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬