ঝিনাইদহে গ্রেফতার হওয়া দুই নেতার মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় যুবশক্তি। সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে রবিবার (২৪ মে) রাতে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভিন্নমত দমন এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য প্রশাসনকে ব্যবহার করে গ্রেফতার ও হয়রানির রাজনীতি চলছে। হামলাকারীদের বিচার না করে উল্টো ভুক্তভোগী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
নেতাকর্মীরা অবিলম্বে তারেক রেজা ও অয়ন রহমানের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবি জানান। প্রসঙ্গত, এর আগে ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে একটি ছাত্রদল নেতার মামলায় গ্রেফতার করা হয়। এর পূর্বে জাতীয় যুবশক্তির সদস্য অয়ন রহমানকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছিল।
রিপোর্টারের নাম 




















