আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলায় ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























