রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দিয়েছে পুলিশ। রবিবার দুপুরে পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউশন বিভাগে এই প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, সোহেল রানার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই অপরাধে সহায়তার বিষয়টি প্রমাণিত হয়েছে। এখন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে।
রিপোর্টারের নাম 

























