ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সাংবাদিক গ্রেফতার নিয়ে অ্যামনেস্টির হস্তক্ষেপ কাম্য নয়: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিক গ্রেফতারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৩১টি মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। এছাড়া, দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর সাতটি মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ঈদের পর সেগুলোর চার্জশিট দাখিল করা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তিনি জানান, এ মুহূর্তে এ বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই নজরদারিতে ফ্যামিলি কার্ড, জালিয়াতি ঠেকাতে আসছে স্মার্ট যাচাই ব্যবস্থা

সাংবাদিক গ্রেফতার নিয়ে অ্যামনেস্টির হস্তক্ষেপ কাম্য নয়: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬