ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় কারাগারে

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রিফাত নিলয় জোয়ার্দারের প্রত্যক্ষ নির্দেশ ও প্রশ্রয়ে ভুক্তভোগী মো. মশিউর রহমানসহ অনেককে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হতো। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুম ও খুনের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই নজরদারিতে ফ্যামিলি কার্ড, জালিয়াতি ঠেকাতে আসছে স্মার্ট যাচাই ব্যবস্থা

মানবতাবিরোধী অপরাধের মামলায় বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় কারাগারে

আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬