পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চারজন বন্দির সাজা মওকুফ করেছে সরকার। কারা অধিদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্ত চার বন্দি হলেন ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক। আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























