ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নার্সিং ছাত্রীকে চার বছর ধরে ধর্ষণ: চাঁদপুর থেকে সিনিয়র নার্স গ্রেফতার

বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ চার বছর ধরে এক নার্সিং শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চাঁদপুর সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মেহেদী হাছান চাঁদপুর সদর হাসপাতালের কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ধর্ষণ করেন অভিযুক্ত ওই নার্স। ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। পরবর্তীতে বদলি হয়ে চাঁদপুর সদর হাসপাতালে যোগ দিলেও নির্যাতন অব্যাহত থাকে। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া ওই শিক্ষার্থী শেষ পর্যন্ত কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

পিবিআইয়ের তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চাঁদপুর সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

নার্সিং ছাত্রীকে চার বছর ধরে ধর্ষণ: চাঁদপুর থেকে সিনিয়র নার্স গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬