ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সরকারি গাড়ি নিয়ে হাটে গরু কিনতে গেলেন ইউএনও

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় তাকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে গরু কিনতে দেখা যায়। এসময় তার সঙ্গে সরকারি গাড়ির চালক, আনসার সদস্য এবং উপজেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও হাটের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং দামদর করছিলেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন। সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কেনাকাটার উদ্দেশ্যে হাটে আসার বিষয়ে জানতে চাইলে ইউএনও জানান, তিনি শহর থেকে ফেরার পথে হঠাৎ হাটে ঘুরতে এসেছেন। তবে তার এমন কর্মকাণ্ডে জনমনে সমালোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

সরকারি গাড়ি নিয়ে হাটে গরু কিনতে গেলেন ইউএনও

আপডেট সময় : ০২:৪৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬