লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক ভিডিও তৈরির সময় অসাবধানতাবশত চুলার আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৩ মে) বিকালে পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন খাল পাড় এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বসতঘরের মালিক রুবিনা বেগম জানান, ভাড়াটিয়া রানি আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকতেন। সেই নেশার কারণেই এই বিপত্তি ঘটেছে। ঘটনার পর থেকে ভাড়াটিয়া রানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন তার স্বজনরা। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
রিপোর্টারের নাম 

























