ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মাগুরায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় গ্রেফতার ৫

মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. সৌরভ, অনিক, রানা বিশ্বাস, নয়ন শেখ এবং মো. হুসাইন। ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা কৌশলে ছাত্রীকে অপহরণ করে একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে।

ঘটনার পর অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘ সময় ভুক্তভোগীকে জিম্মি করে রাখে। গত ১৯ মে তারা অনলাইনে ভিডিওটি ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার পর দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

মাগুরায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় গ্রেফতার ৫

আপডেট সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬