ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচার: যুবক আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কায়দায় এলপি গ্যাস সিলিন্ডারে ভরে গাঁজা পাচারের সময় সুজন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সিলিন্ডারটি কেটে ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক যুবক ভারত থেকে গাঁজা সংগ্রহ করে সিলিন্ডারের ভেতর ঢুকিয়ে ঢাকায় নিয়ে বিক্রি করতেন। অধিক লাভের আশায় মাদক ব্যবসায়ীরা এখন নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। সিলিন্ডারের নব খুলে খুব সতর্কতার সঙ্গে তিনি গাঁজাগুলো ভেতরে ভরেছিলেন। একই অভিযানে পৃথক ঘটনায় মোন্নাফ নামে আরেক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচার: যুবক আটক

আপডেট সময় : ০৮:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬