ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে দুই দিনে ছয় শিশুকে নির্যাতন: গ্রেফতার ৫

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় গত ৪৮ ঘণ্টার ব্যবধানে ছয়টি শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। বাকলিয়া, চান্দগাঁও, খুলশি, ডবলমুরিং ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এসব লোমহর্ষক ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দগাঁও এলাকায় এক মুদি দোকানি চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে। এছাড়া খুলশিতে এক মাদ্রাসাশিক্ষক দুই বোনকে ধর্ষণচেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। ডবলমুরিং এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

চট্টগ্রামে দুই দিনে ছয় শিশুকে নির্যাতন: গ্রেফতার ৫

আপডেট সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬