ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকালে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এর আগে একই ঘটনায় ছাত্রদলের আট নেতার নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, উভয় অভিযোগই গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























