ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান ওরফে রাকিব (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার বেলা পৌনে ১২টার দিকে শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দির সংলগ্ন জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, অভিযুক্ত ব্যক্তি এবং ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ঘটনার সময় অভিযুক্ত শিশুটিকে অটোরিকশায় করে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে র‍্যাবকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬