ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে লিফটের গর্ত থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকার খানবাড়ি নামক একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে মাশফিক মাহমুদ খান (৩৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে ডবলমুরিং থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যবসায়ী ওই ভবনেরই বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ীকে লিফটের দিকে যেতে দেখা গিয়েছিল এবং সে সময় লিফটের ভেতর থেকে চিৎকারও শোনা গিয়েছিল। শনিবার সকালে ভবনের লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লিফটের কারিগরি ত্রুটিসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চট্টগ্রামে লিফটের গর্ত থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬