ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মাদারীপুরে আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

মাদারীপুরে ঈদুল আজহাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে সর্বস্ব লুট করত এবং পরে আবাসিক হোটেলে আত্মগোপন করত। তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, যেমন—মধু, হালুয়া, সরিষার তেল ও কালো কালিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

মাদারীপুরে আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬