ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শিশু নির্যাতন রোধে আরও কঠোর আইনের ইঙ্গিত তথ্যমন্ত্রীর

শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ নির্মূলে বিদ্যমান আইন সংশোধন করে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণের যে তীব্র ক্ষোভ ও জনমত তৈরি হয়েছে, তা বিবেচনা করেই সরকার ভবিষ্যতে আরও শক্তিশালী আইন প্রণয়নের কথা ভাবছে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও বিভিন্ন হামলার ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়েও তিনি সরকারি অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, অমানবিক অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শিশু নির্যাতন রোধে আরও কঠোর আইনের ইঙ্গিত তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬