রাজধানীর যাত্রাবাড়ী থানার আলোচিত খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তাকে হাজির করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, ছাত্র-জনতাকে গুলি করে হত্যার পেছনে সাবেক এই প্রধান বিচারপতির সম্পৃক্ততা রয়েছে, যা তদন্তে উঠে এসেছে। এছাড়াও অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠার পথ সুগম করার পেছনেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ তোলা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন যে ৮১ বছর বয়সী খায়রুল হক এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার মতো শারীরিক অবস্থায় ছিলেন না এবং তিনি পুলিশি নিরাপত্তায় থাকতেন। সব পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 























