ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

অনলাইন বেটিং বা জুয়া পরিচালনা এবং অবৈধভাবে অর্থপাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. আলা উদ্দিন, শাহাদাৎ হোসেন ও মো. সাহাব উদ্দিন। অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া ও অর্থপাচারের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড এবং চেকবই জব্দ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন জুয়ার সাইট অবৈধভাবে পরিচালনা করে আসছিল। এসব সাইটে জুয়াড়িরা বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে লেনদেন করত। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করত এবং সংগৃহীত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ব্যাংক হিসাবের মাধ্যমে বিদেশে পাচার করত। এ ঘটনায় রাজধানী পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রটির সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬