মানবাধিকার ও আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিষদের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিয়া কবির। এছাড়া সংগঠনটির নতুন ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হেলাল উদ্দিন চৌধুরী।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জেড আই খান পান্নাসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এই দুই দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন ও সালিশ কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























