ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মাদকসহ গ্রেফতার নেত্রকোনার বিএনপি নেতা আজীবনের জন্য বহিষ্কৃত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান কাজলকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কোকেনসহ গ্রেফতারের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জেলা বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা এলাকা থেকে প্রায় ৪৮০ গ্রাম কোকেনসহ র‍্যাবের হাতে গ্রেফতার হন সাইফুজ্জামান কাজল। এরপরই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো। দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যেকোনো প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, মাদক বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মাদকসহ গ্রেফতার নেত্রকোনার বিএনপি নেতা আজীবনের জন্য বহিষ্কৃত

আপডেট সময় : ০৬:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬