ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স ও রেজিস্ট্রেশন

গণপরিবহন চালকদের কর্মঘণ্টা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের অতিরিক্ত গাড়ি চালালে চালকের ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়কে প্রাণহানি ও দুর্ঘটনা কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রচলিত আইন অনুযায়ী, একজন চালক একটানা সর্বোচ্চ পাঁচ ঘণ্টা গাড়ি চালানোর পর অবশ্যই আধা ঘণ্টা বিশ্রাম নেবেন। এরপর তিনি আরও সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ, দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালানো আইনত নিষিদ্ধ। এছাড়া সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করা যাবে না। নিয়ম অমান্য করে একটানা দীর্ঘ সময় গাড়ি চালানোর ফলে চালকের ক্লান্তি ও ঘুমভাব তৈরি হয়, যা ভয়াবহ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিতে মালিক ও চালকদের প্রতি বিআরটিএ-এর পক্ষ থেকে কঠোরভাবে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই সতর্কবার্তার পর থেকে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স ও রেজিস্ট্রেশন

আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬