ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল সাধারণ মানুষকে দেওয়ার নির্দেশ মন্ত্রীর

জনগণের অর্থায়নে বাস্তবায়িত সরকারি প্রকল্পের সুবিধা যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। নতুন কোনো প্রকল্প নেওয়ার আগে সেটির আর্থিক ও বাস্তব সক্ষমতা যাচাই করা জরুরি। এছাড়া ঠিকাদারদের কাজের মান ও অগ্রগতি মনিটরিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি। সভায় প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল সাধারণ মানুষকে দেওয়ার নির্দেশ মন্ত্রীর

আপডেট সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬