পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নৌরুটে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার থেকে ঢাকা ও এর আশপাশের ঘাট থেকে চাঁদপুর, বরিশালসহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন ও বাল্কহেড চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যাত্রী নিরাপত্তার স্বার্থে ঈদযাত্রার আগের পাঁচ দিন এবং পরের পাঁচ দিন সব ধরনের যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন নিষিদ্ধ থাকবে। এছাড়া ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে সেবা পেতে হটলাইন নম্বর ১৬১১৩ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নৌপথে দুর্ঘটনা এড়াতে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























