মান ও নিরাপত্তা নিশ্চিত করার শর্তে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক যান (ইভি) উৎপাদনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি পরিবেশবান্ধব গাড়িগুলো পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী নিজে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন এবং নির্মাতাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত এবং জ্বালানি সাশ্রয়ী। প্রতিষ্ঠানটি বর্তমানে এসইউভি, কাভার্ড ভ্যান, ট্রাক ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যান তৈরি করছে। বৈঠকে নির্মাতারা জানান, গাড়িগুলো আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে এবং কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পেলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এগুলো সরবরাহ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দেশের শিল্প উন্নয়নে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রিপোর্টারের নাম 























