ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদের ট্রেনযাত্রায় শিডিউল বিপর্যয় নিয়ে আশ্বস্ত করলেন রেলপথ সচিব

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, এবার ঈদে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই। যাত্রীদের ভোগান্তি কমাতে রেলওয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

নিরাপত্তা বিষয়ে সচিব জানান, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা প্রতিরোধে ভিজিল্যান্স টিম ও অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। এছাড়া স্টেশনে অননুমোদিত ব্যক্তির প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক, রেল ও নৌপথের ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঈদের ট্রেনযাত্রায় শিডিউল বিপর্যয় নিয়ে আশ্বস্ত করলেন রেলপথ সচিব

আপডেট সময় : ০৩:০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬