ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদযাত্রায় বিশেষ লঞ্চ সার্ভিস ও সদরঘাটে মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন বিশেষ নৌরুটে লঞ্চ চলাচলের ঘোষণা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। রবিবার থেকে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও এবং ঢাকার বসিলা থেকে বরিশাল ও ইলিশাসহ একাধিক রুটে নতুন লঞ্চ চলাচল শুরু হবে।

ঈদযাত্রার নিরাপত্তার স্বার্থে সদরঘাট থেকে ঈদের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আগামী ২ জুন পর্যন্ত দিন-রাত সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়ক ও ফেরিঘাটের চাপ কমাতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরি পারাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাত্রীদের যেকোনো প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঈদযাত্রায় বিশেষ লঞ্চ সার্ভিস ও সদরঘাটে মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬