প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের এক আইনজীবীর পক্ষ থেকে এই নোটিশ প্রদান করা হয়।
নোটিশে দাবি করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে এবং এটি শিষ্টাচার বহির্ভূত। এতে আগামী ১৫ দিনের মধ্যে তাকে লিখিতভাবে এই মানহানিকর মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আইনি নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন, তবে তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























