নানা সীমাবদ্ধতা ও জনবল সংকটের মধ্য দিয়েই পালিত হচ্ছে জাতীয় নৌ নিরাপত্তা দিবস। প্রতি বছর দিবসটি ঘিরে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হলেও দেশের নৌপথে নিরাপত্তা এখনও প্রশ্নবিদ্ধ। বিশেষ করে ঈদ ও বর্ষা মৌসুমে নৌযানে যাত্রীদের অতিরিক্ত চাপ এবং ফিটনেসবিহীন নৌযান চলাচল দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
বিভিন্ন সংগঠনের তথ্যমতে, চলতি বছরের প্রথম চার মাসেই নৌ-দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। যাত্রীদের অভিযোগ, অনেক লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে না। এছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা নৌপথের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া নৌপথে সাধারণ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা সম্ভব নয়।
রিপোর্টারের নাম 























