ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী, নজরুলের জন্মজয়ন্তীতে যোগ দেবেন বিকেলে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তিনি ঢাকা থেকে রওনা হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বিকাল ৩টায় নজরুল অ্যাকাডেমি মাঠে আয়োজিত প্রধান অনুষ্ঠানে জন্মজয়ন্তীর উদ্বোধন করবেন তিনি। সফরকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগমন ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী, নজরুলের জন্মজয়ন্তীতে যোগ দেবেন বিকেলে

আপডেট সময় : ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬