ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের ওপর হামলা ও ডিম নিক্ষেপ, উত্তেজনা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এই ঘটনা ঘটে, যেখানে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগও ছিনিয়ে নিয়েছে। ঘটনার পর তিনি থানায় অবস্থান করছেন এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যান। এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক এসে ডিম নিক্ষেপ করে এবং তার ওপর হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মীও আহত হন।

এই হামলার প্রতিবাদে এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করেছেন এবং থানায় মামলা দায়েরের জন্য অবস্থান নিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেতা সারজিস আলম জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের ওপর হামলা ও ডিম নিক্ষেপ, উত্তেজনা

আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬