ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বনাঞ্চলে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন চার নারী। শুক্রবার সকালে একটি বাঘের আকস্মিক হামলায় তারা প্রাণ হারান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সিন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের কাছে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চার নারী কেন্দু পাতা সংগ্রহের জন্য বনাঞ্চলে গিয়েছিলেন। এই পাতাগুলো মূলত বিড়ি তৈরির প্রাকৃতিক মোড়ক হিসেবে ব্যবহৃত হয়। তারা যখন পাতা সংগ্রহে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একটি হিংস্র বাঘ তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং চারজনকেই নৃশংসভাবে হত্যা করে। নিহত নারীরা হলেন কাভাদাবাই মোহুরলে (৪৫), অনিতাবাই মোহুরলে (৪০), সুনিতা মোহুরলে (৩৮) এবং সংগীতা চৌধুরী (৫০), যারা সকলেই গুঞ্জেওয়াহি গ্রামের বাসিন্দা।
তবে বাঘটি একই স্থানে ও একই সময়ে চারজনকে হত্যা করেছে, নাকি ভিন্ন ভিন্ন স্থানে এই ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। ঘটনার পর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 





















