ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

চট্টগ্রামে নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পাশবিক নির্যাতনের শিকার চার বছর বয়সী এক শিশুর চিকিৎসার সব ধরনের দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

হাসপাতাল পরিদর্শনকালে মেয়র শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। একজন চিকিৎসক ও অভিভাবক হিসেবে মেয়র ব্যক্তিগতভাবে এই শিশুর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন এ ঘটনাকে অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত হিসেবে উল্লেখ করে বলেন, শিশুদের ওপর এমন নৃশংসতা কোনোভাবেই কাম্য নয়। তিনি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মেয়র আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন সাংবাদিকের খোঁজখবরও নেন, যারা এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী ওই শিশুকে প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কর্মচারীকে আটক করে। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামে নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : ০১:২৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬