ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সৌদিতে বাস–ট্যাংকার সংঘর্ষ, ৪২ ভারতীয় নিহতের শঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সৌদি আরবে মদিনার কাছে একটি বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সোমবার (১৭ নভেম্বর) ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের সংঘর্ষ হয়। ওই বাসের বেশিরভাগ যাত্রীই তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী বলে ধারণা করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বাসটি মক্কা থেকে মদিনার পথে ছিল। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

খালিজ টাইমস জানিয়েছে, যাত্রীদের বড় অংশ হায়দরাবাদের বাসিন্দা।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়া দিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।

হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়।

তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

ওয়াইসি আরও অনুরোধ করেছেন, কেন্দ্রীয় সরকার যেন নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করে। তবে এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি।

তেলেঙ্গানা হজ কমিটি জানিয়েছে, ধারণা করা হচ্ছে ওই বাসে ২০ নারী ও ১১ শিশু ছিল। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা ঘুমাচ্ছিল বলেও দাবি করেছে সংস্থাটি। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

সৌদিতে বাস–ট্যাংকার সংঘর্ষ, ৪২ ভারতীয় নিহতের শঙ্কা

আপডেট সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫