ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ছাত্রের মৃত্যুতে উত্তাল ব্রাইট স্কুল: চেয়ারম্যানকে মারধর, ঢামেকে ভর্তি

রাজধানীর কদমতলীতে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাসুদ হাসান রানাকে মারধর করে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে দনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে, একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান রানাকে অবরুদ্ধ করে রাখে। নিহতের সহপাঠীদের অভিযোগ, বুধবার (২০ মে) অর্থনীতি পরীক্ষার সময় সাবিকুন নাহার নামের এক শিক্ষার্থী খাতায় কিছু আঁকা শুরু করলে শিক্ষিকা তাকে বকাঝকা করেন। পরবর্তীতে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ হাসান রানা ওই শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ ধরে বকাঝকা ও দুর্ব্যবহার করেন।

সহপাঠীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের এমন আচরণ মানসিকভাবে সহ্য করতে না পেরে বাসায় ফিরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারই জেরে আজ তারা বিক্ষোভ শুরু করে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা মহিউদ্দিনের মৃত্যু

ছাত্রের মৃত্যুতে উত্তাল ব্রাইট স্কুল: চেয়ারম্যানকে মারধর, ঢামেকে ভর্তি

আপডেট সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬