ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত চলতি বছরের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ হজ ফ্লাইট বিজি-৩৩৫, যা ২১৫ জন হজযাত্রীকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে, তার মাধ্যমে এই বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ১৮ এপ্রিল ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধনের মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের সূচনা করেছিলেন।

চলতি হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইটের মাধ্যমে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এছাড়াও, ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬,১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিংসহ অন্যান্য যাত্রীসেবা অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছে জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই জাতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করা সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা দক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সকল অংশীজনের প্রতিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন

আপডেট সময় : ০৭:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬